সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:42 PM, December 19, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ইসরায়লের হামলা শুরুর পর লোহিত সাগরে ইসরায়েলমুখী জ্বালানী সমৃদ্ধ বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জেরে বেকায়দায় পড়েছে বাণিজ্যিক জাহাজের প্রতিষ্ঠানগুলো। সারা বিশ্বজুড়ে তেল পরিবহনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পথ। সুতরাং এ পথটিতে অস্থিরতা বৈশ্বিক তেলের দামে একটি বড় ধরণের প্রভাব ফেলতে পারে এমনি শঙ্কা বিশ্লেষকদের।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিপিং লাইন মারস্ক মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জানিয়েছে লোহিত সাগরের বর্তমান রুট পরিবর্তন করে আফ্রিকার কেপ অফ গুড হোপের চারপাশে নতুন কিছু রুট পুনরায় চালু করবে প্রতিষ্ঠানটি। এর আগে বৈশ্বিক তেল জায়ান্ট কোম্পানি বিপি লোহিত সাগর দিয়ে তাদের সব ধরনের অপরিশোধিত তেলের জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে বিকল্প পথ হিসেবে কেপ অফ গুড হোপ ব্যবহারে প্রায় ৩৫০০ নটিক্যাল মাইল অতিরিক্ত পথ পাড়ি দিতে প্রয়োজন হবে আরও অতিরিক্ত ১০ দিন।
লোহিত সাগরের উত্তেজনাকর পরিস্থিতিতে সোমবার বিশ্ববাজারে তেলের দাম এক শতাংশ বেড়েছে। তবে মঙ্গলবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল বেড়ে ৭৮ ডলারের কাছাকাছি হয়েছে।
শিপিংবিষয়ক সংবাদপত্র লয়েডস লিস্টের প্রধান সম্পাদক রিচার্ড মিড বিবিসি রেডিও ফোরের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, নতুন রুট ব্যবহারে অবশ্যই তেলের বাজারে প্রভাব পড়বে। আর এ প্রভাবে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়বে পুরো বিশ্বজুড়ে অন্যান্য পণ্যের দামেও।
মিড আরও বলেন, বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ তেল ও পণ্যসামগ্রী লোহিত সাগরের মাধ্যমে পরিবহন করা হয়। যা বার্ষিক এক ট্রিলিয়ন ডলার মূল্যের সমান।
এদিকে এ পরিস্থিতির সমাধানে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় ১০ দেশের জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে। এই নিরাপত্তা জোটে যোগদানকারী দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, বাহরাইন, নরওয়ে এবং স্পেন রয়েছে।
তবে এত কিছুর পরেও হুতি আবারো হুমকি দিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আক্রমণ অব্যাহত থাকবে। সুতরাং চলমান এ অস্থিরতাকে মাথায় রেখে নতুন রুট ব্যাবহার করে তেল বাণিজ্য অব্যাহত রাখবে জ্বালানী প্রতিষ্ঠানগুলো। আর অতিরিক্ত এই খরচের বোঝা পোহাবে সাধারণ মানুষ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 12
Users Last 7 days : 159
Users Last 30 days : 510
Users This Month : 510
Users This Year : 510প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
