শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আ. লীগ

প্রকাশিত: 5:56 PM, December 20, 2023

শাহজাহান ওমরের পক্ষে কাজ করবে না রাজাপুর আ. লীগ

 

জাতীয় ডেস্ক:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শাহজাহান ওমর বীর উত্তমের পক্ষে নির্বাচনে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ। যদিও শুরুতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছিলেন তারা। এ বিষয়ে ১৮ ডিসেম্বর রাতে দলের সাধারণ সভায় আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে।

 

সাধারণ সভার বিবরণীতে উল্লেখ আছে, শাহজাহান ওমর বিএনপির নেতা হিসেবে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী থাকার সময় তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্নভাবে নির্যাতন করেছেন। এছাড়া স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তানদের নিয়ে তিনি গণসংযোগ করেছেন। তাই দলীয় সভায় সিদ্ধান্ত হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের পক্ষে দলের সবাই কাজ করবেন।

রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব সদস্যের সই আছে ওই সিদ্ধান্তে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares