সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:37 PM, December 20, 2023
স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মতো ভারতের বাইরে দুবাইয়ে হয়ে গেলো আইপিএলের ১৭তম আসরের নিলাম অনু্ষ্ঠান। যেখানে রেকর্ড দামে বিশ্বকাপজয়ী মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাকে পেতে খরচ হয়েছে ২৪ কোটি ৭৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ টাকায় সানরাইজার্স হায়দরাবাদ দলে ভিড়িয়েছে বিশ্বজয়ী অধিনায়ক তারকা পেসার প্যাট কামিন্সকে।
খেলোয়াড় কিনতে কলকাতা খরচ করেছে ৩০ কোটি রুপির কাছাকাছি। এক মিচেল স্টার্ককে তারা কিনেছে ২৪ কোটি ৭৫ লাখ টাকায়। প্রায় ২৫ কোটি টাকা বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে কেনার পরেও পুরো মৌসুম তাকে পাওয়া নিয়ে শুরু হয়েছে সংশয়। কারণ, স্টার্ক নিজেই জানিয়েছেন যে সবার আগে তার কাছে দেশের হয়ে খেলা।
গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিলাম শেষে এক ভিডিও বার্তায় স্টার্ক বলেন, আমি সব সময় দেশের হয়ে খেলাকে এগিয়ে রেখেছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শেষ কয়েকটা বছরে সেই কারণে দেশ ছাড়া কিছু ভাবিনি। তাই নিজেকে সব লিগ থেকে সরিয়ে রেখেছিলাম।
সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সে কারণে আইপিএলে খেলতে চেয়ে স্টার্ক বলেন, সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আইপিএল খেললে সেই প্রতিযোগিতার প্রস্তুতি হয়ে যাবে। আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ। সেখানে খেলা গর্বের। কেকেআর যে আমাকে সেই সুযোগ করে দিয়েছে তার জন্য আমি গর্বিত।
উল্লেখ্য, আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ড সফর রয়েছে অস্ট্রেলিয়ার। তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে দু’দল। চলবে ২৪ মার্চ পর্যন্ত। সেই সময়ের মধ্যে যদি আইপিএল শুরু হয়ে যায় তা হলে শুরুতে স্টার্ককে নাও পাওয়া যেতে পারে। তারপর অবশ্য মে মাস পর্যন্ত কোনও আম্তর্জাতিক খেলা নেই। তাই পরের দিকে ক্রিকেটারদের পেতে সমস্যা হবে না ফ্র্যাঞ্চাইজিগুলির।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 140
Users Last 30 days : 491
Users This Month : 491
Users This Year : 491প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
