আরও ১০ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত: 6:39 PM, December 20, 2023

আরও ১০ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র আরও ১০ প্রতিষ্ঠান ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানকে ড্রোন তৈরির সরঞ্জাম সরবরাহ করায় তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- ইরান, মালয়েশিয়া, হংকং এবং ইন্দোনেশিয়াভিত্তিক এজেন্ট, ফ্রন্ট কোম্পানি এবং লজিস্টিক ব্যবসা প্রতিষ্ঠান।

 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই চক্র সাইবার যুদ্ধ সরঞ্জাম এবং অস্ত্র তৈরির ইরানভিত্তিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের জন্য কয়েক হাজার ডলার মূল্যের বিদেশি সরঞ্জাম সংগ্রহ করেছে। ইরান মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় তার সন্ত্রাসী মিত্রদের চালকহীন বিমান (ইউএভি) সরবরাহ করছে বলে মার্কিন প্রশাসনের অভিযোগ।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চক্রটির নেতা ইরানের হোসেন হাতেফি আরদাকানির বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। আরদাকানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি মাইক্রোইলেক্ট্রনিক্স অবৈধভাবে কেনা ও ইরানে রপ্তানি করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

অভিযোগপত্র অনুসারে, আরদাকানি ও তার সঙ্গীরা সংবেদনশীল সরঞ্জাম রপ্তানিতে মার্কিন নিয়ন্ত্রণ এড়াতে বিদেশি প্রতিষ্ঠান ব্যবহার করেছিল। তার সঙ্গীদের মধ্যে চীনা নাগরিক গ্যারি লামও রয়েছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares