সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:34 PM, December 20, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
লোহিত সাগরে হুতিদের হামলার কারণ হিসেবে শুধু গাজায় সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদ মনে করা হলেও এর পেছনে আরও কারণ আছে বলে মনে করছে বিশ্লেষকরা। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার সাথে এক সাক্ষাতকারে মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের আদেল আবদেল গাফর হুতিদের হামলার কারণ বিশ্লেষণ করেছেন।
সাক্ষাতকারে আদেল আবদেল গাফর বলেন, হুতিদের এ হামলার প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথমত, তারা ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করতে চায়। দ্বিতীয়ত, তারা যুদ্ধবিরতির জন্য সৌদি আরবের সাথে তাদের আলোচনাকে আরও প্রসারিত করতে এই হামলাগুলোকে ব্যবহার করতে চায়।
হামাস-ইসরায়েল চলমান সংকটের মধ্যেই লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে ইয়েমেন ভিত্তিক ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। যদিও গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালানো হচ্ছে বলে প্রচার চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় সংঘাতের আঞ্চলিক ঝুঁকিতে হুতিদের ভূমিকাও যুক্ত হয়েছে। তারা সমুদ্রপথকে হুমকির মুখে ফেলেছে, যে পথে বিশ্বের অধিকাংশ তেল পরিবহন করা হয়। এ ব্যাপারে লোহিত সাগরের দেশগুলোও উদ্বিগ্ন। কারণ হুতিরা ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন নিক্ষেপ করছে। ফলে এ হামলা যুদ্ধে তেমন প্রভাব না ফেললেও, ইসরায়েলের ওপর বেশ চাপ প্রয়োগ করতে পেরেছে।
হুতিদের হামলার আরেকটি কারণ সৌদির সাথে সম্পর্কোন্নয়ন বা একটি স্থিতিশীল সম্পর্ক তৈরি। সৌদি আরব ইয়েমেন সরকারের সমর্থনে ২০১৫ সালে পশ্চিমা সমর্থিত জোটের নেতৃত্বে ওই অঞ্চলে হস্তক্ষেপ করেছিল। ফলে হুতিদের সাথে একটি বৈরি সম্পর্ক তৈরি হয় সৌদি সরকারের। অন্যদিকে ইরান হুতিদের সামরিক সহায়তা দিচ্ছে বলেও শোনা যায়।
ফলে এ হামলা পশ্চিমাদের লোহিত সাগর ব্যবহারে বাঁধা প্রয়োগের ফলে এক দিকে নতুন পথ ব্যবহারে বেড়ে যাবে পরিবহন খরচ। বাড়বে সৌদির তেলের চাহিদা আর এতে কিছুটা হলেও সুবিধা দেয়া হবে হুতিদের। আবার সৌদি আরব যদি ইরানকে পাশ কাটিয়ে হুতিদের সাথে পশ্চিমা সমঝোতা তৈরি করে দিতে পারে, সে ক্ষেত্রেও লাভবান হবে গোষ্ঠীটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 158
Users Last 30 days : 509
Users This Month : 509
Users This Year : 509প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
