সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:00 AM, December 21, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে ৬ জানুয়ারির দাঙ্গায় সক্রিয় ভূমিকা থাকায় প্রেসিডেন্ট পদে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলোরাডো অঙ্গরাজ্যের সর্বোচ্চে আদালত এমন রায় দিয়েছে। এই রায়ের কী প্রভাব পড়বে আগামী বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে, তা এখানে খতিয়ে দেখানো হয়েছে। খবর বিবিসি।
রায়ে বলা হয়েছে, ট্রাম্প এই অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রাথমিক প্রতিযোগিতায় নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। কারণ মার্কিন সংবিধানের একটি ধারায় উল্লেখ রয়েছে, বিদ্রোহে বা দাঙ্গায় জড়িত ব্যক্তিরা নির্বাচনে অযোগ্য বিবেচিত হবেন।
এদিকে, ট্রাম্প জানিয়েছেন, তিনি এই রায় বাতিলের জন্য মার্কিন সুপ্রিম কোর্টে আবেদন করবেন। এই আইনি লড়াই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথকেও পাল্টে দিতে পারে।
সাবেক এই প্রেসিডেন্ট বিরোধী এবং নিজ দল রিপাবলিকান পার্টির পক্ষে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে।
কলোরাডো সুপ্রিম কোর্ট কেন এই রায় দিলো
রায়ে বলা হয়েছে, দাঙ্গা ও বিদ্রোহের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের জড়িত থাকার স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণাদি তাদের হাতে রয়েছে। সংখ্যাগরিষ্ট বিচারক মনে করেন, সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ৩ এর অধীনে প্রেসিডেন্ট পদে অযোগ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ধারায় এমন অপরাধে ফেডারেল সরকারের কর্মকর্তারাও নির্বাচনে অযোগ্য ঘোষিত হতে পারেন। এই ধারাটি গৃহযুদ্ধ-পরবর্তী যুগ থেকে বহাল রয়েছে।
প্রথমবারের মতো এই ধারাটি দেশটির কোন প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে দেয়া রায়টি বিভক্ত ছিল। সাত বিচারকের মধ্যে তিন বিচারক মত দিয়েছেন করেন ট্রাম্পকে নির্বাচন থেকে সরিয়ে দেয়ার কোনও আইনি ভিত্তি নেই।
দীর্ঘ ২১৩ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ৬ জানুয়ারি পর্যন্ত দাঙ্গার ট্রাম্পের সক্রিয় ভূমিকা ছিল। তবে ট্রাম্পের আইনজীবীরা আদালতে যুক্তি তুলে ধরেন যে তাকে (ট্রাম্প) অযোগ্য ঘোষণা করা উচিত নয়, কারণ তিনি দাঙ্গার দায় তার ওপর বর্তায় না।
২০২১ সালে ক্ষমতা ছাড়ার পর থেকে বেশ কয়েকটি অপরাধমূলক অভিযোগসহ আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ট্রাম্প।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 140
Users Last 30 days : 491
Users This Month : 491
Users This Year : 491প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
