সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:36 AM, December 21, 2023
জাতীয় ডেস্ক:
দ্বৈত নাগরিকত্বের কারণে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
এর আগে ১৯ ডিসেম্বর শামীম প্রার্থিতা ফিরে পান। হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।
গত ১৮ ডিসেম্বর শামীমের রিট খারিজ করে দেন বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন তিনি।
গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী শামীমের মনোনয়ন বাতিল করে ইসি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে এ রায় দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হলফনামায় তথ্য গোপন করেন। ফলে গত ৮ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আপিল করেন স্বতন্ত্র প্রার্থী আজাদ। মনোনয়নপত্রে শামীম দ্বৈত নাগরিকত্ব (নেদারল্যান্ডস) সংক্রান্ত তথ্য গোপন করেছেন বলে অভিযোগ করে তার প্রার্থিতা বাতিল চান তিনি। পরে অভিযোগ সত্য হওয়ায় আপিলে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল করে ইসি।
উল্লেখ্য, শামীম ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং আজাদ উপদেষ্টা কমিটির সদস্য।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 138
Users Last 30 days : 489
Users This Month : 489
Users This Year : 489প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
