সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:52 AM, December 21, 2023
অর্থনীতি ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে চিনির আরও দরপতন ঘটেছে। বুধবার (২০ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) খাদ্যপণ্যটির দাম সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বাণিজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে রেকর্ড চিনি উৎপাদন হয়েছে। ফলে বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা জেগেছে। তাই ভোগ্যপণ্যটির মূল্য হ্রাস পেয়েছে।
আলোচ্য কার্যদিবস শেষে আইসিই’তে আগামী মার্চের অপরিশোধিত চিনির দর কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২০ দশমিক ৯২ সেন্টে। দিনের শুরুতে তা বিগত সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। পাউন্ডপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছিল ২০ দশমিক ৮১ সেন্টে। গত ২৭ মার্চের পর যা সবচেয়ে কম।
একই দিনে আগামী মার্চের সাদা চিনির দর নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম দাঁড়িয়েছে ৬০৫ ডলার ৮০ সেন্টে। ব্যবসায়ীরা বলছেন, চিনির বৈশ্বিক বাজার দুর্বল রয়েছে। খাদ্যপণ্যটির দরে নিম্নমুখিতা তৈরি হয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতা হ্রাস পেয়েছে।
বিশ্বের বৃহৎ উৎপাদনকারী ব্রাজিলে ব্যাপক পরিমাণে উৎপাদন বেড়েছে। তাতে চিনির বৈশ্বিক বাজার চাপে পড়েছে। আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্রোকার স্টোনেক্স জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চল থেকে ৭ দশমিক ৬ মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপাদন হতে পারে। আগের বছর একই সময়ে যা ছিল ৪ দশমিক ২ মিলিয়ন টন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 138
Users Last 30 days : 489
Users This Month : 489
Users This Year : 489প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
