সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:38 PM, December 29, 2023
জাতীয় ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোর্স বণ্টন নিয়ে মারামারি করা দুই শিক্ষকের একজন মু. আলী মোর্শেদ কাজেমের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে আইন বিভাগের শিক্ষার্থীরা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা গ্রুপগুলোতে পোস্ট করে আইন বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শামীম আহমেদ।
আইন বিভাগের শিক্ষার্থীরা ‘Justice for ABS Masum Sir’ (আবু বকর ছিদ্দিক মাসুম স্যারের জন্য ন্যায়বিচার) লেখা সম্বলিত ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করার পাশাপাশি মু. আলী মোর্শেদ কাজেমের বহিষ্কারের দাবিতে মানববন্ধন, বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও ব্যঙ্গ নাটক উপস্থাপনের কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বহিষ্কার না করলে হাইকোর্টে রিট করার হুমকি দেয়া হয়েছে।
তবে বিষয়টি আবু বক্কর ছিদ্দিকের সঙ্গে যোগাযোগ করতে মোবাইল ফোনে চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে এই শিক্ষক নিজ ফেসবুক প্রোফাইলে সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে একটি পোস্ট দিয়ে বলেছেন, ‘ক্ষমা করে দেয়ার মানে হলো আপনি কাউকে আরো একটি সুযোগ দিচ্ছেন নতুন কিছু শুরু করার। হয়তো এই ক্ষমার মধ্যেই লুকিয়ে আছে নবদিগন্তের দ্বার। প্রতিহিংসায় জর্জরিত আর আক্রোশে কলুষিত এই পঞ্চাশ একর ভূমিতে রোপিত হোক শান্তি, ভালবাসা আর পারস্পরিক শ্রদ্ধাবোধের বীজ। তৈরি হোক সম্ভাবনাময় আগামীর নব-মহিরুহ। আমাদের সকলের আত্মোপলব্ধি করার অন্তর চক্ষু জাগ্রত হোক’।
আন্দোলনের বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, ‘এই শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত নাম্বার টেম্পারিং এবং নারী শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ আছে। এর আগেও বিভাগের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে তার ঝামেলা করার অভিযোগ আছে। আমরা সেসব বিষয়কে সামনে নিয়েই এই শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি। এমন শিক্ষক বারবার পার পেয়ে গেলে তার আরও সাহস বাড়বে এবং সে আরও ভয়াবহ হয়ে উঠবে। তাই আমরা চাই এর যথাযথ ব্যবস্থা হোক যাতে অন্যকোনো শিক্ষক এমন কিছু করার কথা না ভাবে’।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২১তম একাডেমিক সভায় দ্বিতীয় সেমিস্টারের কোর্স ভাগাভাগি নিয়ে সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান আবু বকর ছিদ্দিক (মাসুম) ও আলী মোর্শেদ কাজেমের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পরবর্তীতে দুই শিক্ষকই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন বিভাগের ডিন অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কাছে বিষয়টি নিয়ে অনুতাপ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না এবং মিলেমিশে কাজ করার অঙ্গিকার করেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 138
Users Last 30 days : 489
Users This Month : 489
Users This Year : 489প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
