সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:23 AM, December 30, 2023
সারাদেশ ডেস্ক:
আজ নিজ এলাকা গোপালগঞ্জে জনসভা করবেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকায় ফেরার পথে মাদারীপুরের কালকিনিতে যোগ দেবেন ভোটের প্রচারণায়। এতে উচ্ছ্বসিত দুই জেলার মানুষ। আওয়ামী লীগ সভাপতিকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা।
ভোটের প্রচারণায় নিজ এলাকায় আসছেন.আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাই গোপালগঞ্জে চলছে জোর প্রস্তুতি।
জাতীয় নির্বাচনের প্রচারণায় জেলায় জেলায় সভা করছেন শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে জনসভা করবেন তিনি। পরে দুপুরে কোটালীপাড়ায় হবে সভা।
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা বলছেন নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন বলেন, অতীতে যত ভোট পেয়েছে শতকরা, হয়ত এদিক ওদিক হয়ে গেছে। এবার সবাই বেরিয়ে আসবে ভোট দিতে। এটাই আমি মনে করি।
গোপালগঞ্জের জনসভার পর মাদারীপুরের কালকিনিতে সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসমাবেশ যেন সঠিকভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা যায় তার পরিপ্রেক্ষিতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এবারই প্রথম মাদারীপুরের কালকিনি উপজেলায় জনসভা করছেন প্রধানমন্ত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
