বর্ষসেরা ১০ ফুটবলারের তালিকায় না রাখায় রোনালদোর অন্যরকম ‘প্রতিবাদ’

প্রকাশিত: 6:28 PM, December 30, 2023

বর্ষসেরা ১০ ফুটবলারের তালিকায় না রাখায় রোনালদোর অন্যরকম ‘প্রতিবাদ’

 

স্পোর্টস ডেস্ক:

২০২৩ সালের সর্বোচ্চ গোল দাতা ফুটবলারের তালিকায় সবার ওপরে পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ তাকেই বিদায়ের অপেক্ষায় থাকা বছরটিতে বর্ষসেরা ১০ ফুটবলারের তালিকায় রাখেনি ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস)।

সংস্থাটির ২০২৩ সালের বর্ষসেরা ফুটবলার তালিকায় শীর্ষে রয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। দ্বিতীয় স্থানে পিএসজির তারকা কিলিয়ান এমবাপ্পে। এই তালিকায় তৃতীয় স্থানে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। অথচ চলতি বছর তিনিই সবচেয়ে বেশি গোল করেছেন। এই বছর দেশ ও ক্লাব সবমিলিয়ে ৫৩টি গোল করেছেন সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর তারকা।

অপরদিকে হালান্ড গোল করেছেন সবমিলিয়ে ৫০টি, এমবাপ্পে ৫২টি এবং মেসি করেছেন ২৮টি গোল। সর্বোচ্চ গোল করার পরও সেরা ১০ এর তালিকায় না রাখার প্রতিবাদও করেছেন রোনালদো। পর্তুগালের একটি ক্রীড়া বিষয়ক সংবাদপত্র অ্যা বোলার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করা বর্ষসেরার তালিকায় কমেন্টে হাসির ইমোজি দিয়েছেন রোনালদো। সঙ্গে একটি লজ্জা ইমোজিও জড়িয়ে দেন তিনি। এর মাধ্যমে হয়তো নিজের ভেতরে জমা ক্ষোভের প্রকাশই করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

তালিকায় স্থান পাওয়া একমাত্র পর্তুগিজ ফুটবলার হলেন বার্নান্দো সিলভা। তিনি অষ্টম স্থানে রয়েছেন। অথচ তালিকায় প্রথম দিকেই থাকার কথা ছিল রোনালদোর।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares