সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:29 AM, December 30, 2023
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানে ক্রমবর্ধমা স্বাস্থ্য ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক সহায়তার দিতে এগিয়ে আসতেও বলেছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম ঘেবরিয়াসাস বলেছেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত সুদানী অঞ্চলের বেশিরভাগ স্বাস্থ্য সুবিধা কাজ করছে না।
আরব নিউজ বলছে, গত ১৫ এপ্রিল থেকে শুরু হাওয়া সংঘাতের পর দেশটিতে সংকট তৈরি হয়েছে। সুদানের রাজধানীতে লড়াইয়ের পর আল-জাজিরা রাজ্যে, খার্তুমের ঠিক দক্ষিণে, ৫ লাখেরও বেশি মানুষ আশ্রয় চেয়েছিল। জাতিসংঘ বলেছে, এই মাসে আধাসামরিক বাহিনীর চাপে দেশের অবশিষ্ট কয়েকটি অভয়ারণ্যের একটিকে ভেঙে গেছে। ফলে ৩ লাখেরও বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস এক্সে (পূর্বের টুইটার) এক পোস্টে লিখেছেন, ক্রমবর্ধমান মানবিক ও স্বাস্থ্য সংকটের মধ্যে সুদানের সংঘাতকে প্রতিহত করার জন্য জরুরী পদক্ষেপ প্রয়োজন। এই সংঘাতে কয়েক হাজার লোক নতুন করে বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে। রোগের বিস্তার নিয়ন্ত্রণ এবং অপুষ্টির হুমকি মোকাবেলাসহ তীব্র স্বাস্থ্য সংকট মোকাবেলায় অংশীদারদের সাড়া দেয়ার সময় এখন।
ক্ষতিগ্রস্ত জনসংখ্যার চাপের স্বাস্থ্য চাহিদা মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আর্থিক সহায়তা বাড়ানোরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। যার মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলোতে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের জন্য মৌলিক স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা বাড়ানো অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দেশটিতে সংঘর্ষের কারণে কমপক্ষে ৭০ শতাংশ স্বাস্থ্য সুবিধা কাজ করছে না।
সশস্ত্র সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্পের এক প্রতিবেদন অনুসারে, গত এপ্রিলে সংঘাত শুরু হওয়ার পর থেকে, সহিংসতায় এখন পর্যন্ত ১২ হাজারেরও মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ বলছে সেখানে অন্তত ৭ দশমিক ১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যাদের মধ্যে ১৫ লাখ মানুষ সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
