সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:27 AM, December 31, 2023
জাতীয় ডেস্ক:
বছরের শেষ দিনে রোববার (৩১ ডিসেম্বর) মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। এর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হচ্ছে। ১৬ স্টেশনেই ট্রেন থামবে নিয়মিত। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে এ দুই স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।
বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। চলবে ২৪ জোড়া ট্রেন।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, সকাল থেকেই এসব স্টেশনে যাত্রীরা ওঠানামা করতে পারবেন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
