সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:59 PM, December 31, 2023
অর্থনীতি ডেস্ক:
বিনিয়োগকারীরা প্রত্যাশা করছেন, ২০২৪ সালে স্বর্ণের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছবে। নতুন বছরের শুরুতে সুদের হার কমাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পাশাপাশি বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির দাম আরও বাড়বে বলে ধারণা করছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। তাতে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে। আগামী বছর যার তেজ অর্থাৎ উজ্জ্বলতা অধিক বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।
২০২৩ সালে স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দর বেড়েছে ১৩ শতাংশ। বার্ষিক হিসাবে ২০২০ সালের পর যা সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। এখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম স্থির হয়েছে ২০৬০ ডলারে।
স্যাক্সো ব্যাংকের পণ্য কৌশলের প্রধান ওলে হ্যানসেন বলেন, চলতি বছরটা দারুণ কাটিয়েছে স্বর্ণ। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি, ২০২৪ সালে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম আরও ঊর্ধ্বমুখী হবে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি নিম্নগামী হয়েছে। ফলে সুদের হার কমাতে যাচ্ছে ফেড। এছাড়া সেন্ট্রাল ব্যাংকগুলো স্বর্ণ কেনার পরিমাণ বাড়িয়েছে। পরিপ্রেক্ষিতে চকচকে ধাতুটির দাম আরও বাড়বে।
গত ৪ ডিসেম্বর আউন্সপ্রতি স্বর্ণের দর ওঠে ২১৩৫ ডলার ৪০ সেন্টে। সর্বকালে যা ছিল সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র সামনে মুদ্রানীতি নমনীয় করার আভাস দেয়ায় এই ঊর্ধ্বমুখিতা তৈরি হয়।
গত মে মাসে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোতে অস্থিরতা দেখা দেয়। এতে বিশ্বজুড়ে আর্থিক খাতে মন্দার শঙ্কা সৃষ্টি হয়। ফলে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলে স্বর্ণ। সেই রেশ না কাটতেই অক্টোবরে শুরু হয় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত। ওই পরিস্থিতিতে নতুন নজির স্থাপন করে দুঃসময়ের বন্ধু ধাতুটি। এরপর থেকে তা রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ব্যস্ত রয়েছে।
ইতোমধ্যে মার্কিন বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালের মাঝামাঝিতে আউন্সে স্বর্ণের দর নিষ্পত্তি হবে ২৩০০ ডলারে। আর সুইজারল্যান্ডের ব্যাংক জায়ান্ট ইউবিএস ইঙ্গিত দিয়েছে, আসছে বছরের শেষদিকে তা গিয়ে দাঁড়াবে ২১৫০ ডলারে। এক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানই ফেডের সুদের হার হ্রাসের ওপর জোর দিয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 7
Users Last 7 days : 134
Users Last 30 days : 485
Users This Month : 485
Users This Year : 485প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
