সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:47 AM, January 2, 2024
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শুনানি এক সপ্তাহ পর হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ কে আজাদ। শামীম নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।
এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীমের মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি। সেটার বিরুদ্ধে রিট করেন শামীম। ১৭ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে দেন। পরে ১৮ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে তিনি আবেদন করেন।
ওই দিন চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন। এরপর এ আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন এ কে আজাদ। যে আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য রয়েছে। আবেদনটি কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে রয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
