সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:27 PM, January 2, 2024
সারাদেশ ডেস্ক:
মানিকগঞ্জ-২ আসনের (সিংগাইর-হরিরামপুর ও সদরের তিন ইউনিয়ন) নৌকা প্রতীকের প্রার্থী ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তিন সৎ বোন সমর্থন দিলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে মমতাজ বেগমের নিজ গ্রাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্বভাকুম এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে সমর্থন দেন তারা।
তিন বোন হলেন- রেহেনা খাতুন, জাহানারা ও জয়মন্টপ ইউপির সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন। এরা সবাই মমতাজের বাবা মধু বয়াতির প্রথম স্ত্রীর সন্তান বলে জানা গেছে।
উঠান বৈঠকে মো. আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. মঞ্জুরুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জয়মন্টপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, তিন বোনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পূর্ব ভাকুম গ্রামবাসীর পাশে থাকার অঙ্গীকার করছি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি মেম্বার ইলিয়াস হোসেন, আবুল মান্নান সিকদার, মনসুর হোসেন প্রমুখ।
এছাড়া মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মমতাজ বেগম নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলু ট্রাক প্রতীকের মধ্যে কয়েকদিন ধরেই তাদের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগসহ হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছে ভোটাররা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 7
Users Last 7 days : 149
Users Last 30 days : 479
Users This Month : 479
Users This Year : 479প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
