সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:22 AM, January 5, 2024
সারাদেশ ডেস্ক:
বরগুনার আমতলী পৌরসভার মেয়র ও আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (আইন) মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক চিঠিতে মামলার নির্দেশ দেয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদি মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলার নির্দেশ দেওয়ার চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে মেয়র মতিয়ারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধির ৬ (খ) ও (গ) এবং ১১ বিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়, ১০৯ বরগুনা-১ নির্বাচনী এলাকার আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান গত ২০ ডিসেম্বর তার (মেয়র মতিয়ার রহমানের) বাসার সামনে যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী (কেচি) গোলাম সারোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য এবং সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভয়-ভীতি দেখান। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন মর্মে বরগুনা-১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটি প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদনের আলোকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ (২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অনতিবিলম্বে মতিয়ার রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, নির্বাচন কমিশন থেকে সন্ধ্যায় একটি চিঠি পেয়েছি। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলে চিঠিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী প্রক্রিয়া সম্পাদন করা হবে।
এদিকে এই বিষয়ে কথা বলতে আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমানের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 7
Users Last 7 days : 133
Users Last 30 days : 484
Users This Month : 484
Users This Year : 484প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
