সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:56 AM, January 6, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
প্রযুক্তি খাতে কর্মরত মুসলিমরা গাজায় ইসরায়েলের হামলাসহ মুসলিমদের ওপর নির্যাতন ও অবিচারের কথা বলতে হীনমন্যতা ভোগেন বলে মন্তব্য করেছে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। সম্প্রতি মুসলিম ও আরব সহকর্মীদের সঙ্গে আলাপচারিতায় এমনটিই মনে হয়েছে বলে।
চ্যাটজিপিটির উদ্ভাবকের তার এক এক্স (সাবেক টুইটার) পোস্টে প্রযুক্তি খাতে কর্মরত মুসলিম ও আরব সহকর্মীদের কথোপকথনের বিষয়ে উল্লেখ করে জানান, ‘তারা সাম্প্রতিক ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে উন্মুক্তভাবে কথা বলতে ভয় পাচ্ছেন। কারণ, তাদের ধারণা এ বিষয়ে কথা বলতে তার ক্যারিয়ারে ক্ষতি পোহাতে হবে। ইসরায়েলের সমর্থকদের দ্বারা আক্রমণের শিকার হবেন।’
মুসলিম ও আরব সহকর্মীদের প্রতি প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর আরও সহানুভূতিশীল আচরণ ও তাদের উন্মুক্তভাবে কথা বলার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন অল্টম্যান।
অল্টম্যানের পোস্টেই ইহুদিদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি উত্তরে বলেন, আমি নিজেও একজন ইহুদি। আমি বিশ্বাস করি, বর্তমান বিশ্বে ইহুদিদের প্রতি বিদ্বেষ একটি তাৎপর্যপূর্ণ ও ক্রমবর্ধমান সমস্যা। তবে আমি এটাও দেখতে পাচ্ছি, প্রযুক্তি খাতের অনেকেই আমার বিপদে আমার পাশে দাঁড়ায়, তবে মুসলিমদের জন্য এমন সমর্থন খুব কম দেখতে পাওয়া যায়।
এদিকে যুদ্ধ শুরুর ৯০ দিনে ইসরায়েলের আকাশ ও স্থল অভিযানে ইতোমধ্যে ২২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় ৫৭ হাজারের বেশি মানুষ আহত এবং কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
আর কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস গত মাসে বলেছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষের (ইসলামোফোবিয়া) পরিমাণ ব্যাপক হারে বেড়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৭২ শতাংশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
