সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:50 PM, January 6, 2024
স্পোর্টস ডেস্ক:
ব্যাট-বল হাতে বিশ্ব মাতিয়েছেন সাকিব আল হাসান। যার ফলে তাকে বিশ্ব ক্রীড়াঙ্গন এক নামে চেনে। এবার নতুন পরিচয়ে মাঠে নেমেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে তিনি সফল নাকিব ব্যর্থ তা জানতে অপেক্ষা করতে হবে আর দু’দিনের মতো। প্রথমবারের মতো নাম্বার সেভেনটি ফাইভ রাজনীতির মাঠে পা রেখেছেন। আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি।
নির্বাচনী প্রচারণা শেষ, আগামীকাল রোববার (৭ জানুয়ারি) সারাদেশে ৩০০ সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এরপর গণনা শেষে জানা যাবে ফলাফল। তার আগে দীর্ঘ একমাসের প্রচারণায় বিভিন্ন ক্রিকেটার সাকিবের হয়ে মাঠ মাতিয়েছেন। যেখানে ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছিলেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজও। এবারে সেই দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়, যদিও গতকাল সকালেই নির্বাচনী প্রচারণার সময় শেষ হয়েছে। এ সময় তার সঙ্গে অন্যান্য ক্রিকেটাররাও ছিলেন।
আগামীকাল শনিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর সাকিব যোগ দেবেন বিপিএলে রংপুর রাইডার্স শিবিরে। ফরচুন বরিশাল ছেড়ে তিনি এবার যোগ দিয়েছেন রংপুর শিবিরে।
নির্বাচনের আগের দিন সাকিবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দেন বিজয়। পোস্টে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র এবার ভিন্ন পরিচয়ে। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে নিজের দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার উদ্যোগ। ব্যাট এবং বল হতে দেশকে বিশ্ব দরবারে নেতৃত্ব দেয়া বিশ্বসেরা অলরাউন্ডার নিজের নতুন লড়াইয়ে সফল হবেন সেই দোয়া ও ভালোবাসা। দেশের মানুষ সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন সাকিব। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালে আঙুলে চোট পান তিনি, যদিও তা নিয়েই টাইগার অধিনায়ক পুরো ম্যাচ খেলেছিলেন। পরে আঙুলে চিড় ধরা পড়ে, যে কারণে ৪-৬ সপ্তাহের জন্য সাকিব ছিটকে পড়েন মাঠের বাইরে। তাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না দলে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
