সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:36 PM, January 7, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার জন্য সুপরিচিত পরাশক্তি যুক্তরাষ্ট্রই এবার বেকায়দায় পড়তে যাচ্ছে। অন্যের ক্ষতির জন্য খোঁড়া সেই নিষেধাজ্ঞার গর্তেই পড়তে যাচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার নিয়ন্ত্রক ওয়াশিংটন। বিরোধপূর্ণ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় পাঁচ মার্কিন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অন্যতম হুমকি ও প্রতিদ্বন্দ্বী চীন। রোববার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর জানিয়েছে সিএনবিসি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বেইজিংয়ের নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া কোম্পানিগুলো হচ্ছে- বিএই ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরোনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিংক সলিউশনস।
এদিকে, নিষেধাজ্ঞার বিষয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি। তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, চীন পাঁচটি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। নিষেধাজ্ঞার আওতায় পড়া এসব কোম্পানির সম্পত্তি জব্দ করা হবে এবং প্রতিষ্ঠানগুলো বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিকে চীন থেকে নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তাইওয়ানের কাছে বারবার যুক্তরাষ্ট্রের অস্ত্র বেচা নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা পুরোনো। কারণ, চীন তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড দাবি করে আসলেও তা বরাবরের মতো অস্বীকার করে আসছে তাইওয়ান। আর এই বৈরিতাপূর্ণ সম্পর্কের শুরু থেকেই তাইওয়ানকেই সামরিক ও নৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন ফেডারেল প্রশাসন। ব্যতিক্রম হয়নি জো বাইডেনের প্রশাসনেও।
চলতি বছরের ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনকে সামনে রেখেই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে তাইওয়ানের ‘কৌশলগত তথ্য ব্যবস্থাপনার’ জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সরঞ্জাম সহায়তা দেয় যুক্তরাষ্ট্র।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 7
Users Last 7 days : 148
Users Last 30 days : 478
Users This Month : 478
Users This Year : 478প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
