নৌকা থেকে দিগুণ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ

প্রকাশিত: 5:51 PM, January 7, 2024

নৌকা থেকে দিগুণ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ

 

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে এখন পর্যন্ত ১০টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ১০টিতেই প্রায় দিগুণ ভোটে এগিয়ে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

জানা গেছে, বায়তুল আমান আদর্শ একাডেমি কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯০৮ ভোট। আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৪৮৭ ভোট। পাশাপাশি বায়তুল আমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৪৭ ভোট। বিপরীতে নৌকা পেয়েছে ৫৯৪টি ভোট।

এদিকে, নুরুল ইসলাম হাই স্কুল কেন্দ্রে ঈগল পেয়েছে এক হাজার ৬০২ ভোট। বিপরীতে নৌকা পেয়েছে ৮০২ ভোট। এছাড়া চরমাধবদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাঘের টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ পেয়েছেন ৮৬০ ভোট আর নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক পেয়েছেন ২৮৮ ভোট।

অন্যদিকে, ঈশান গোপালপুর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৫৮ ভোট এবং ঈগল প্রতীকে পড়েছে ৭৪২ ভোট। একইভাবে কৈঝুড়ি লস্করকান্দি কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ১২৩ ভোট। একই কেন্দ্রে ঈগল পেয়েছে ৫৯৮। পাশাপাশি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল পেয়েছে ১ হাজার ১১৪ ভোট। এই কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন ৩৩২ ভোট।

এছাড়াও কৃষ্ণনগর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২১ ভোট। এই কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন ৩৬০ ভোট। পাশাপাশি চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১০১ ভোট এবং নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৯৮ ভোট। আর গোয়ালের টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকে ভোট পড়েছে ৮০৪টি। এই কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৩৬ ভোট।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares