, ,

নিউইয়র্ক সিটিতে প্রবেশে আবারও টোল বৃদ্ধি !

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত January 9, 2024, 05:27 PM
নিউইয়র্ক সিটিতে প্রবেশে আবারও টোল বৃদ্ধি !

অনলাইন ডেস্ক:

নিউইয়র্ক সিটিতে প্রবেশের জন্য আবারও টোল বৃদ্ধি পেয়েছে। ৭ জানুয়ারি রোববার থেকে এ টোল বৃদ্ধি কার্যকরের কথা জানিয়েছে পোর্ট অথরিটি অফ নিউইয়র্ক অ্যান্ড নিউজার্সি। ব্রিজ ও ট্যানেলে আগের নির্ধারিত টোলের সাথে ৬৩ সেন্টস করে যুক্ত হবে। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে এ বৃদ্ধি স্বয়ংক্রিয় বলে পোর্ট অথরিটি থেকে জানানো হয়েছে।

টোল বৃদ্ধি কার্যকর হওয়া প্রবেশ পথগুলো হচ্ছে লিংকন ট্যানেল, হল্যান্ড টানেল, জর্জ ওয়াশিংটন ব্রিজ, বেওন এবং গথেলস ব্রিজ এবং আউটার ব্রিজ ক্রসিং। টোল বৃদ্ধির ফলে নিউইয়র্ক সিটিতে পরবেশের জন্য ব্যস্ত কর্মসময়ে ১৫ দশমিক ৩৮ ডলার এবং ব্যস্ত সময়ের বাইরে ১৩ দশমিক ৩৮ ডলার টোল পরিশোধ করতে হবে। নিউইয়র্ক থেকে নিউজার্সিতে প্রবেশের জন্য ব্রিজ, ট্যানেলে টোলের কোন পরিবর্তন ঘটেনি।

যেসব যানবাহনে নিউইয়র্ক বা নিউজার্সি রাজ্যের ইজি পাস নেই, তাদের ঘরে ডাকযোগে টোলের বিল চলে যাবে। ডাকযোগে পাওয়া নিম্নতম টল ১৬ ডলার ৬৩ সেন্টস হবে বলে জানানো হয়েছে। এখন আর কোন প্রবেশ পথেই নগদ অর্থে টোল আদায় করা হয় না।

নিউইয়র্ক সিটিতে কনজেশন প্রাইস আরোপ নিয়ে এরমধ্যেই বিতর্ক চলছে। প্রায় কার্যকর হওয়ার পথে কনজেশন প্রাইস চালু হলে ম্যানহাটনের ৬০ স্ট্রিটের নীচের সড়কগুলোতে যাতায়াতের জন্য ইলেক্ট্রনিকভাবে ১৫ ডলার এবং যাদের ইজি পাস নেই, তাদের গুনতে হবে ১৫ ডলার। ইউনাইটেড ফেডারেশন অব টিচার্স এবং স্টেটেন্ট আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফসিলা এখন কনজেশন প্রাইস নিয়ে এমটিএ’র বিরুদ্ধে মামলা করেছেন।