সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:09 PM, January 10, 2024
দ্বাদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। মঙ্গলবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব।
চিঠিতে বলা হয়েছে, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে ১২তম জাতীয় নির্বাচনে আপনার দলকে ঐতিহাসিক বিজয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমার অভিনন্দন গ্রহণ করুন। আমি আপনাকে এবং আপনার সহকর্মীদের নতুন মেয়াদের জন্য প্রতিটি সাফল্য কামনা করি।’
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম বলেছে, আপনার নেতৃত্বে এগিয়ে নেয়া সাহসী সংস্কার বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে উন্নীত করতে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে আপনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে তার অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম হবে এবং একটি উন্নত দেশে পরিণত হবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তার পূর্ণ প্রবৃদ্ধির সম্ভাবনা অর্জনে সহায়তা করার জন্য আপনার এবং আপনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে।
চিঠিতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫৪তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৫-১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ওই সভা অনুষ্ঠিত হবে। যেখানে ১০০টিরও বেশি দেশের সরকার, সব বড় আন্তর্জাতিক সংস্থা, এক হাজারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক কোম্পানি, প্রাসঙ্গিক নাগরিক সমাজ এবং একাডেমিক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। নতুন নেতৃত্বের ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করে চিঠিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াব বলেন, আমি দাভোসে আপনাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 23
Users Last 7 days : 136
Users Last 30 days : 389
Users This Month : 389
Users This Year : 389প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
