৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

প্রকাশিত: 7:53 PM, January 11, 2024

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

 

জাতীয় ডেস্ক:

২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন সরকারের ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

 

৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি ১১ জানুয়ারি তাদেরকে বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বুধবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম প্রকাশ করেন। এদিকে সন্ধ্যা ৭টায় গণভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে। শপথ শেষে তাদের দপ্তর বণ্টন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares