বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে মার্কিন ও পশ্চিমা বিশ্ব : রাশিয়া

প্রকাশিত: 8:58 PM, January 12, 2024

বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছে মার্কিন ও পশ্চিমা বিশ্ব : রাশিয়া

 

 

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহির্বিশ্ব থেকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে আবারও অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে এই অভিযোগ করেন। ঢাকায় রাশিয়া দূতাবাস তার ফেরিভাইড ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করেছে।

মারিয়া জাখারোভা বলেন, ভোটারদের স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত। তবে কিছু দলের নির্বাচন বর্জন দুঃখজনক।

তিনি আরও বলেন, বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে নির্বাচন ও নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, রাশিয়া গত ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আনে।

তখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী আন্দোলন পরিকল্পনা নিয়ে বৈঠক করেছিলেন—এমন অভিযোগও তুলেছিল রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র তা নাকচ করে দেয়।

মারিয়া বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বাংলাদেশের নির্বাচনেকে পর্যবেক্ষণ করেছে। রাশিয়াসহ সকল পর্যবেক্ষকের মতে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে বলে মন্তব্য করেন মারিয়া। রুশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ।

এদিকে, টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares