সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:52 PM, January 13, 2024
জাতীয় ডেস্ক:
পাচারকারীর কাছ থেকে স্বর্ণের তিনটি বার ছিনতাইয়ের ঘটনায় খুলনায় তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে পাচারকারী ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিন পুলিশ সদস্যরা হলেন- লবণচরা থানার এসআই মোস্তফা জামান, এএসআই আহসান হাবীব ও কনস্টেবল মুরাদ। এছাড়া গ্রেপ্তার অপরজন হলেন খুলনার খালিশপুর এলাকার স্বর্ণ পাচারকারী ব্যাসদেব দে। তাদের বিরুদ্ধে লবণচরা থানার এসআই মোকলুকুর রহমান বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যাসদেব দে একজন পেশাদার স্বর্ণ পাচারকারী। শুক্রবার দুপুরে তিনি ৬টি স্বর্ণের বার ভারতে পাচারের জন্য টুঙ্গীপাড়া পরিবহনযোগে সাতক্ষীরায় যাচ্ছিলেন। ওই পরিবহনটি খুলনার সাচিবুনিয়া মোড়ে থামিয়ে তল্লাশি চালায় অভিযুক্ত তিন পুলিশ সদস্য। একপর্যায়ে পরিবহন থেকে ব্যাসদেব দে নেমে পালিয়ে যেতে চেষ্টা করেন। তখন ওই তিন পুলিশ তাকে আটক করে ৬টি স্বর্ণের বারের মধ্যে তিনটি ছিনিয়ে নেয়। বাকি তিনটি তাকে দিয়ে দেয় এবং মোটরসাইকেলে করে তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে পরে ছেড়ে দেয়। ছিনতাই করা তিনটি স্বর্ণ বারের মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
পরবর্তীতে বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ব্যাসদেব। এরপর শুক্রবার সন্ধ্যায় ওই তিন পুলিশ সদস্যকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার সত্যতার স্বীকার করেন। পরে অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, স্বর্ণ পাচারকারীকে বিশেষ ক্ষমতা আইনে ও অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯২ ধারায় মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 23
Users Last 7 days : 135
Users Last 30 days : 388
Users This Month : 388
Users This Year : 388প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
