সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:27 PM, January 17, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
কয়েক দিন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য না জানানোর কারণে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে বরখাস্ত করার কথা ভাবছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী অস্টিনের দায়িত্ব পালন অব্যাহত রাখা ছাড়া অন্য কোনও পরিকল্পনা নেই।
মার্কিন সেনাবাহিনীর চেইন অব কমান্ড অনুসারে বাইডেনের পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হলেন অস্টিন। ই্ংরেজি নববর্ষ উৎসবের সময় কয়েক দিন হাসপাতালে ছিলেন। কিন্তু তিনি তা প্রেসিডেন্টকে অবহিত করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে, ১ জানুয়ারি থেকে অস্টিন কি অজ্ঞান এবং এই বিষয়ে হোয়াইট হাউজকে অবহিত করা হয়েছে কি-না। জবাবে ওই কর্মকর্তা বলেন, আমি জানি না।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
