মির্জা ফখরুল-আমীর খসরুর জামিন

প্রকাশিত: 6:38 PM, January 17, 2024

মির্জা ফখরুল-আমীর খসরুর জামিন

 

জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দুই মামলায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

তাদের পক্ষে আইনজীবী মহসিন মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন চেয়ে শুনানি করেন। তারা বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগ নেই। বয়স্ক ও অসুস্থ বিবেচনায় জামিনের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

 

গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। গত ৯ জানুয়ারি রাজধানীর রমনা ও পল্টন থানার নাশকতার পৃথক ৮ মামলায় মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করেন আদালত। তবে দুই মামলায় জামিন না হওয়ায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এদিকে ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৩ নভেম্বর তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares