সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:20 PM, January 17, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণসহ যৌন নির্যাতনের ৯০ শতাংশ ছবি-ভিডিও এবং অন্যান্য উপাদানই কৃত্রিমভাবে তৈরি। ইন্টারনেটে সয়লাব এসব উপাদান (সিএসএএম) গত বছরের তুলনায় বেড়ে গেছে ৬৬ শতাংশ। যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) জানিয়েছে, গত বছরে এক লাখের বেশি ওয়েবপেজে ১০ বছরের কম বয়সী শিশুদের রূপ দিয়ে কৃত্রিম বা স্ব-উত্পাদিত যৌন নির্যাতনের উপাদান দেখানো হয়েছে। এই সংখ্যা আগের বছরের তুলনায় আশঙ্কাজনকভাবে (৬৬ শতাংশ) বেড়েছে। রেকর্ড দুই লাখ ৭৫ হাজার ৬৫৫টি ওয়েবপেজে সিএসএএম উপাদান থাকার প্রমাণ দেখিয়েছে সংস্থাটি। খবর দ্য গার্ডিয়ান।
আইডব্লিউএফ জানিয়েছে, আগের বছরের তুলনায় চলতি বছর এসব উপাদান ৮ শতাংশ বেড়ে গেছে। সংস্থাটি জানিয়েছে ব্রিটিশ আইন-শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের অন্যতম মানবিক দায়িত্ব এসব উপাদান ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা অথবা নির্মূল করা।
গত বছর ২৮ জুন সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শিশুদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন, যৌন হয়রানি বা নিপীড়নের ছবি ও উপাদান কৃত্রিমভাবে তৈরি করে সামাজিক মাধ্যমে বিক্রি করা হচ্ছে। শিশু নিপীড়নে আসক্ত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে নিপীড়নের এসব উপাদান তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত।
এআই দিয়ে তৈরি এসব ছবি-ভিডিও কেউ কেউ প্যাট্রিয়নের মতো মূলধারার কনটেন্ট শেয়ারিং সাইটগুলোতেও গ্রাহক হয়ে দেখতে পারছেন। তবে প্যাট্রিয়ন বলছে, এ ধরনের ছবি প্রকাশের ব্যাপারে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি আছে।
যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ কাউন্সিল (এনপিসিসি) বলেছে, এ ঘটনা ক্রমে বেড়ে যাচ্ছে। এতে কিছু কিছু কনটেন্ট প্ল্যাটফর্ম ‘বিপুল অর্থ লুফে’ নিচ্ছে। তারা ‘নৈতিক দায়িত্বের’ বাধ্যবাধকতাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছেন।
অপ্রাপ্তবয়স্কদের যৌন নির্যাতনের এসব ছবির নির্মাতারা স্ট্যাবল ডিফিউশন নামে একটি এআই সফটওয়্যার ব্যবহার করছেন। সফটওয়্যারটির উদ্দেশ্য ছিল গ্রাফিক ডিজাইনে ব্যবহার করা। এআই–চালিত কম্পিউটারে এমন কাজ করা হয়। তবে এ জন্য সাধারণ মানুষেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
