, ,

ইইউ’র সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

Rahat
প্রকাশিত January 20, 2024, 08:34 PM
ইইউ’র সেনাবাহিনী গড়ে তোলার আহ্বান ইতালির পররাষ্ট্রমন্ত্রীর

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর উচিত নিজেদের একটি সেনাবাহিনী গড়ে তোলা। যা শান্তিরক্ষী ও সংঘাত ঠেকানোর মতো সমন্বিত দায়িত্ব পালন করবে। গতকাল বৃহস্পতিবার ইতালির দৈনিক পত্রিকা লা স্টাম্পাতে তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইতালির ক্ষমতাসীন জোট সরকারের অংশ ফরজা পার্টির নেতা তাজানি বলেছেন, তার দলের অগ্রাধিকার তালিকায় রয়েছে প্রতিরক্ষা খাতে ইউরোপীয় সহযোগিতা জোরদার করা। তিনি বলেন, আমরা যদি বিশ্বের শান্তিরক্ষী হতে চাই, তাহলে আমাদের একটি ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন। একটি কার্যকর ইউরোপীয় পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জন্য এটি একটি মৌলিক পূর্ব শর্ত।
তাজানি বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও রাশিয়ার মতো শক্তিশালী দেশ বিশ্বে রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ইন্দো-প্রশান্ত অঞ্চলে সংকট রয়েছে। ইতালীয়, জার্মান, ফরাসি বা স্লোভেনিয়ার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা যাবে কেবল যা ইতোমধ্যে বিদ্যমান রয়েছে, আর তা হলো ইউরোপীয় ইউনিয়ন।

R/N