পরিকল্পনায় ভারতীয় কর্মকর্তার নির্দেশনা ছিল

প্রকাশিত: 8:05 PM, January 20, 2024

পরিকল্পনায় ভারতীয় কর্মকর্তার নির্দেশনা ছিল

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র শিখ নেতা হত্যাচেষ্টার পরিকল্পনায় ভারতীয় এক কর্মকর্তার নির্দেশনা থাকার দাবি করেছে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, তারা যুক্তরাষ্ট্রের মাটিতে অ্যাটর্নি গুরুপাতওয়ান্ত সিং পানুম নামে এক শিখ নেতাকে হত্যার চেষ্টা রুখে দিয়েছে। এই হত্যা চেষ্টার পেছনে ভারত সরকারের এক কর্মকর্তা জড়িত থাকার দাবি করেছে তারা। ভারতে বসেই নিউইয়র্কে এই হত্যাচেষ্টা চালিয়েছেন ভারতীয় ওই কর্মকর্তা। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা

যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক শিখস ফর জাস্টিস সংগঠনের নেতা অ্যাটর্নি গুরুপাতওয়ান্ত সিং পানুম। সাংবাদিকদের তিনি বলেন, এর আগে তিনি লক্ষ্যবস্তু হওয়ার আভাস দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বুধবার যেসব নথিপত্র প্রকাশ করেছে তাতে ঐ ভারতীয় কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি। তবে নথিটিতে আভাস দেওয়া হয়েছে, অভিযুক্ত ওই কর্মকর্তা অন্যান্যদের সঙ্গে দিল্লির একটি সরকারি দপ্তরে কাজ করতেন। পরিকল্পিত হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য তিনি নিখিল গুপ্তকে ভাড়া করেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares