ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৯

প্রকাশিত: 9:51 PM, January 20, 2024

ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে পাকিস্তানের পাল্টা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে এই হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাতি পাকিস্তানের হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে তিন নারী, চার শিশু ও দুই পুরুষ রয়েছেন। এরা প্রদেশের সারাভান শহরের কাছে বসবাস করতেন। তিনি আরও বলেছেন, নিহতরা ইরানি নাগরিক নয়। সারাভানের কাছে আরেকটি পৃথক বিস্ফোরণ ঘটেছে।

পাকিস্তানি ভূখণ্ডে ইরানি হামলার দুই দিন পরই এই হামলা চালানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সকালে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্যবস্তু করে নিখুঁত সামরিক হামলা চালিয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares