সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:31 PM, January 21, 2024
জাতীয় ডেস্ক:
২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর টানা সপ্তমবার এই পদে দায়িত্ব পালন করছেন তিনি। এই পদে তাকসিম কেন বারবার পুনর্নিয়োগ পেয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নে উত্তর দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, তাকসিম তার নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে বারবার দায়িত্ব পেয়েছেন।
রোববার (২১ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজারের ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়। এমন অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে একজন কর্মকর্তা ২০ থেকে ৩০ এমন কী ৪০ বছর ধরেও কাজ করে যাচ্ছেন। ওয়াসার এমডি তিনি তার যোগ্যতা ও সামর্থ্যের পরিচয় দিয়েছেন। নিজের যোগ্যতা ও কর্মদক্ষতার কারণে তিনি বারবার দায়িত্ব পেয়েছেন।
মন্ত্রী বলেন, রাজধানীর উন্নয়ন দেখেই বিবেচনা করা হয় একটা রাষ্ট্র কতটা উন্নত। সে কারণে ঢাকা ওয়াসাকেও এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখা আমাদের দায়িত্ব। এরই মধ্যে ঢাকা ওয়াসা তাদের গুণগতমান, অগ্রগতির দিক থেকে তার প্রমাণ দিয়েছে। ঢাকা ওয়াসা তাদের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং মানুষের চাহিদা পূরণ করেছে। এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। তাদের অগ্রগতি অবশ্যই প্রশংসনীয়।
মন্ত্রী আরও বলেন, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা তাদের এমডির নেতৃত্বে কাজ করে ঢাকা ওয়াসাকে এগিয়ে নিয়ে গেছেন। পানির দাম নিয়ে বিভিন্ন সমালোচনার সময় আমি বলেছি, ঢাকা ওয়াসার পানি উৎপাদনে খরচ হয় ২৬ টাকা থেকে ৩০ টাকা। ৩০ টাকা যদি উৎপাদন খরচ হয়, তাহলে সেটা যদি আমি ১৫ টাকায় বিক্রি করি, তবে বাকি ১৫ টাকা আমি কোথা থেকে পাব? তাহলে এটা ভর্তুকি দিতে হচ্ছে। সারা দেশের মানুষের থেকে সরকার ট্যাক্সসহ বিভিন্ন খাত থেকে অর্থ সংগ্রহ করবে, আর সেই অর্থ দিয়ে ওয়াসার পানির দাম না বাড়ানোর জন্য ভর্তুকি দিয়ে যাব? এমন প্রশ্ন রাখেন মন্ত্রী
মন্ত্রী বলেন, ওয়াসার নিজেদের মধ্যেকার কোনো দুর্নীতির কারণে যদি পানির দাম বাড়ে তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গরিব মানুষের টাকা এনে সেই টাকা থেকে ওয়াসার পানির দাম কম রাখার জন্য ভর্তুকি দেয়া হবে না। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান আরও বৃদ্ধির লক্ষ্যে তাদেরকে কাজ করে যেতে হবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড.সুজিত কুমার বালাসহ ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর মতবিনিময়ের এই সভার আয়োজন করা হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 16
Users Yesterday : 12
Users Last 7 days : 126
Users Last 30 days : 379
Users This Month : 379
Users This Year : 379প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
