সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:17 AM, January 22, 2024
সারাদেশ ডেস্ক:
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতে স্থানীয় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। রোববার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
চলমান মৃদু শৈত্যপ্রবাহে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার পরিস্থিতি বিবেচনায় আজ সোমবার (২২ জানুয়ারি) জেলার প্রাথমিক পর্যায়ের ১ হাজার ৩৭৪টি এবং মাধ্যমিক পর্যায়ের ৪৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান।
তীব্র শীতে জবুথবু ও অসহায় হয়ে পড়েছে উত্তর-পশ্চিমাঞ্চলের এ জেলার মানুষ। আবার ঘন কুয়াশার কারণে যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ায় ও কাজ করতে না পারায় আয় কমেছে রিকশা-ভ্যানচালক ও দিনমজুরদের।
ইতোমধ্যে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাব পড়ছে কৃষিতে। চলতি মৌসুমের ইরি-বোরোর বীজতলা লালবর্ণ ধারণসহ নষ্ট হয়ে যাচ্ছে। নানা রোগ বালাইয়ের শিকার হচ্ছে আলু, সরিষাসহ রবিশস্য।
আরও পড়ুন: নববধূকে নিয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শাশুড়ি, অতঃপর…
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 12
Users Last 7 days : 134
Users Last 30 days : 372
Users This Month : 372
Users This Year : 372প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
