সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:49 PM, January 24, 2024
জাতীয় ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র সংসদ সদস্যদের সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৪ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান, আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সকল স্বতন্ত্র সংসদ সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি, জাতীয় পার্টি ১১টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে জয়ী হয়েছেন। পাশাপাশি একটি করে আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
