সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:39 PM, January 24, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার একটি ইউশিন আইএল-৭৬ সামরিক বিমান ইউক্রেন সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বুধবার (২৪ জানুয়ারি) বিমানটি ৬৫ জন ইউক্রেনীয় বন্দী ও ছয় জন ক্রু সহ বিধ্বস্ত হয়।
স্থানীয় রিয়া নভোস্তি নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বিমানটিতে মূলত ৬৫ টি জন ইউক্রেনীয় বন্দি ছিল। বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ বিমান দুর্ঘটনা বিষিয়ে নিশ্চিত করলেও এ বিষয়ে তেমন কোন তথ্য দেননি।
তবে, স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিমানে থাকা সমস্ত যাত্রী এবং ক্রু নিহত হয়েছেন।ইউক্রেন রাশিয়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া এক ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি বিমান খাড়াভাবে আছড়ে পড়ছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এদিকে, ইউক্রেন সামরিক বাহিনির বরাত দিয়ে ইউক্রেনস্কা প্রাভদা ওয়েবসাইট জানিয়েছে, বিমানটি রাশিয়ার এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র পরিবহন করছিল। এতে যুদ্ধবন্দি নিহতের কোন তথ্য কথা উল্লেখ করা হয়নি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
