অর্থনীতি ডেস্ক:
সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ ব্যবসায় ব্যাপক মুনাফা হয়েছে। তবে সবসময় নিরাপদ আশ্রয় ধাতুটি কেনাবেচায় লাভ হয় না। এক্ষেত্রে অধিক মুনাফার জন্য ৪টি বিষয় মাথায় রাখতে। বিশেষজ্ঞরা বলছেন, সেগুলো আমলে নিলে বাণিজ্যিকভাবে প্রচুর লাভবান হওয়া যায়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে সেসব তুলে ধরা হয়েছে।
১. দেখা যাচ্ছে, শেয়ারবাজার, বন্ড, ইল্ডে লোকসান হচ্ছে। সেসময় স্বর্ণ বেচাকেনা করলে লাভ হয়। কারণ, একসঙ্গে সব সম্পদের বাজারে ধস নামে না। এজন্য বিভিন্ন ধরনের ব্যবসা করতে হয়।
২. মূল্যস্ফীতি বৃদ্ধি পেলে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার দুর্বল হয়। এসময়ে স্বর্ণ কিনলে বেশি মুনাফা করা যায়। কারণ, পণ্য মূল্য বাড়লে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা বাড়ে। ফলে এসময়ে স্বর্ণে বিনিয়োগ করলে লোকসানের আশঙ্কা থাকে না।
৩. ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক দ্বন্দ্ব বা সংঘাত বিরাজ করলে স্বর্ণের আকর্ষণ বেড়ে যায়। এই দুই পরিস্থিতিতে দুঃসময়ের বন্ধু ধাতুটি কেনাবেচা করলে লাভের হার ভালো হয়। কারণ, যেকোনও বিশৃঙ্খল অবস্থায় স্বর্ণের চাহিদা শক্তিশালী হয়।
৪. সুদের হার কমলে চাঙা হয় বুলিয়ন বাজার। কারণ, নিয়মতান্ত্রিকভাবেই এই অবস্থায় স্বর্ণের দাম বেড়ে যায়। ডলার, ইল্ড, বন্ড নিম্নমুখী হয়। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালে সুদের হার কমাবে বিশ্বের বৃহৎ কেন্দ্রীয় ব্যাংকগুলো। এমনটি হলে তা হবে স্বর্ণের জন্য সোনায় সোহাগা।
R/N