সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:04 AM, January 25, 2024
অর্থনীতি ডেস্ক:
আবারও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক কর্মকাণ্ড বেড়েছে। সেই সঙ্গে দেশটির মুদ্রা ডলার দুর্বল হয়েছে। ফলে নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের উপাত্ত প্রকাশ করবে মার্কিন কর্তৃপক্ষ। সেগুলোর ওপর নির্ভর করেই কখন সুদের হার কমাবে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড) তা জানা যাবে। আপাতত সেদিকে তীক্ষ নজর দিচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। তাতে বুলিয়ন বাজারের চাকচিক্য কমেছে।
এই প্রেক্ষাপটে বুধবার (২৪ জানুয়ারি) স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দর নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১৬ ডলার ০৪ সেন্টে। একই কর্মদিবসে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলারে।
টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলবিদ ড্যানিয়েল ঘালি বলেন, প্রত্যাশা করা হচ্ছে, শিগগিরই সুদের হার কমানো শুরু করতে পারে ফেড। তবু স্বর্ণে বিনিয়োগে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দাম নিম্নগামী হয়েছে।
বিশ্ববিখ্যাত পুঁজিবাজার কোম্পানি এসঅ্যান্ডপি গ্লোবালের এক জরিপে দেখা গেছে, চলতি জানুয়ারিতে মার্কিন মুলুকে বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে আগামী মার্চে সুদের হার কমাতে পারে ফেড। তবে এ বিষয়ে কোনো সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তাই স্বর্ণে বিনিয়োগে সতর্ক রয়েছেন ব্যবসায়ীরা। সঙ্গত কারণে দাম কমেছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 12
Users Last 7 days : 131
Users Last 30 days : 369
Users This Month : 369
Users This Year : 369প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
