, ,

রোববার খালাস চেয়ে আপিল করবেন ড. ইউনূস, তুলে ধরবেন ২৫ যুক্তি

Rahat
প্রকাশিত January 26, 2024, 08:08 PM
রোববার খালাস চেয়ে আপিল করবেন ড. ইউনূস, তুলে ধরবেন ২৫ যুক্তি

 

জাতীয় ডেস্ক:

২৫ যুক্তি তুলে ধরে রোববার (২৮ জানুয়ারি) শ্রম আইন লঙ্ঘন মামলার রায় বাতিল চেয়ে আপিল করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনও চাইবেন তিনি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. ইউনূসের। তবে ৩০ দিনের মধ্যে আপিলের শর্তে জামিন পান তিনিসহ ৪ জন। যেই সময়সীমার মেয়াদ শেষ হবে ৩১ জানুয়ারি।

এদিন সকালে এই প্রতিবেদকের কথা হয় ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তিনি জানান, ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন ড. ইউনূস। খালাস চেয়ে আপিল করবেন ২৮ জানুয়ারি। একই দিন শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েও জামিন চাইবেন তিনি।

R/N