বাঘের থাবায় প্রাণ গেল গঙ্গারামের

প্রকাশিত: 10:19 AM, January 31, 2024

বাঘের থাবায় প্রাণ গেল গঙ্গারামের

 

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। গঙ্গারাম নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার (২৯ জানুয়ারি) নিখোঁজ হন। পরে মঙ্গলবার একটি আখ ক্ষেত থেকে তার দেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের পিলিভীত জেলায়। দেশটির গণমাধ্যম এনডিটিভিকে কর্মকর্তারা মঙ্গলবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।

 

জানা গেছে, জেলার মাধৌতান্ডা থানা এলাকার জামুনিয়া খাস গ্রামের বাসিন্দা গঙ্গারাম যাদব। পিলিভীত টাইগার রিজার্ভের ডেপুটি ডিরেক্টর নবীন খান্ডেলওয়াল জানান, সোমবার তিনি নিখোঁজ হয়েছিলেন এবং মঙ্গলবার একটি আখ ক্ষেতে তার দেহের বিচ্ছিন্ন অংশ পাওয়া গেছে।

খান্ডেলওয়াল বলেন, বনের মালা রেঞ্জের মাথনা বিটে বাঘের গতিবিধি ট্র্যাক করা হচ্ছে। এ ঘটনায় নিহত গঙ্গারাম যাদবের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares