৭ সপ্তাহে ডলারের দর সর্বোচ্চ

প্রকাশিত: 4:02 PM, February 1, 2024

৭ সপ্তাহে ডলারের দর সর্বোচ্চ

 

অর্থনীতি ডেস্ক:

শিগগিরই সুদের হার না কমানোর আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান বেড়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইউরোর বিপরীতে তা ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেল।

এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে অন্যান্য প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৫৪ পয়েন্টে। ইউরোর বিপরীতে গত ৭ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের অর্থনীতি মিশ্র প্রবণতায় রয়েছে। ফলে সুদের হার কমাতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে ফেডকে। ব্যবসায়ীরা প্রত্যাশা করেছিলেন, আগামী মার্চে সেটা হ্রাস করতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।

কিন্তু আসন্ন মে মাসের আগের তা সম্ভব নয় বলে আভাস দিয়েছেন ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল। ফলে ডলারের তেজ বৃদ্ধি পেয়েছে। সামনে আরও কিছুদিন এই ধারা অব্যাহত থাকতে পারে।

এই প্রেক্ষাপটে ইউরোর অবমূল্যায়ন ঘটেছে শূন্য দশমিক ০৬ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ ডলার ০৮১১ সেন্টে। গত ১৩ ডিসেম্বরের পর যা সর্বনিম্ন।

তবে জাপানি মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের অবনমন ঘটেছে শূন্য দশমিক ০৬ শতাংশ। প্রতি ডলারের দর নিষ্পত্তি হয়েছে ১৪৬ দশমিক ৮১ ইয়েনে। আগের দিনও ইউএস মুদ্রার পতন হয় শূন্য দশমিক ৪৭ শতাংশ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares