সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:33 PM, February 3, 2024
স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির মতো তার ক্লাব ইন্টার মায়ামির সময়টাও ভালো যাচ্ছে না। চলতি প্রাক-মৌসুমে সকার লিগের ক্লাবটি এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে।যেখানে ১১ গোল হজমের বিপরিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে মাত্র তিনবার। প্রথম ম্যাচ ড্রয়ের পর শেষ তিন ম্যাচে হেরেছে তারা।
সবশেষ রোনালদোবিহীন আল নাসরের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছে মেসির মায়ামি। তার আগে আল নাসরের কাছে হেরেছে ৪-৩ গোল ব্যবধানে। এমন পরিস্থিতিতে জয়ের খোঁজে থাকা মায়ামি পৌঁছেছে হংকংয়ে। যেখানে রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় হংকং একাদশের মুখোমুখি হবেন মেসিরা।
হংকং একাদশের বিপক্ষে ম্যাচটিতে আর্জেন্টাইন অধিনায়ককে দেখা যাবে কিনা তা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মূলত চোটের কারণেই মেসির খেলা নিয়ে সংশয়। এর আগে আল নাসরের কাছে বিধ্বস্ত হওয়া ম্যাচেও মেসি মাঠে নেমেছিলেন ৮৩ মিনিটে।
মায়ামি কোচ জেরার্দো মার্তিনো জানিয়েছেন, চোটের দুশ্চিন্তা থাকা সত্ত্বেও হংকং একাদশের বিপক্ষে এই ম্যাচে মেসির মাঠে নামা অনেকটাই নিশ্চিত।
মার্তিনো বলেছেন, তারা আজ (৩ ফেব্রুয়ারি) ফিটনেস অনুশীলনে মেসির শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন। এর আগে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মেসি।
সংবাদ সম্মেলনে মার্তিনো বলেছেন, ‘আমরা দুটি স্নায়ুক্ষয়ী ম্যাচ খেলেছি (সৌদি আরবে এ সপ্তাহে আল হিলাল ও আল নাসরের বিপক্ষে খেলেছে মায়ামি)। এর আগে দুটি ম্যাচ খেলেছিলাম এল সালভাদর ও ডালাসে। আমরা দলের প্রত্যেক খেলোয়াড় শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। কারণ, প্রাক্-মৌসুমে আমাদের প্রচুর ম্যাচ খেলতে হচ্ছে।’
মেসিকে নিয়ে মায়ামি কোচ বলেন, ‘আমাদের প্রত্যাশা হচ্ছে লিও যত বেশি সময় সম্ভব খেলবে। আগামীকাল (আজ) অনুশীলনে কী হবে, তার ওপর নির্ভর করছে সে কতক্ষণ খেলতে পারবে সেটা। তবে তার মাঠে নামা অনেকটাই নিশ্চিত।’
হংকং বিপক্ষে ম্যাচ শেষে মেসিরা যাবেন জাপানে। সেখানে ৭ ফেব্রুয়ারি জাপানি ক্লাব ভিসেল কোবের সঙ্গে ম্যাচ খেলবে মায়ামি। এরপর মেজর লিগ সকারের (এমএলএস) মৌসুম শুরুর আগে মায়ামি শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেসির শৈশবের ক্লাব নিউয়েল’স ওল্ড বয়েজের বিপক্ষে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 128
Users Last 30 days : 366
Users This Month : 366
Users This Year : 366প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
