সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:26 AM, February 4, 2024
স্পোর্টস ডেস্ক:
মাহমুদউল্লাহ’র টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে বোর্ড পরিচালকরা একমত হলেও, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিষয়টি ঠেলে দিয়েছেন হেড কোচ হাথুরুসিংহের কোর্টে। শ্রীলঙ্কা সিরিজে তাকে দেখা যাবে কিনা ঢাকায় ফিরে সিদ্ধান্ত দেবেন কোচ।
মাহমুদউল্লাহ নীরব! তবে বরাবরের মতো তাকে নিয়ে ক্রিকেট বোর্ডে সরব আলোচনা। ওয়ানডের পর টি-টোয়েন্টি স্কোয়াডেও কী ফিরছেন সাইলেন্ট কিলার?
দু’বোর্ড পরিচালকের এমন মন্তব্যে আলোচনা তীব্র হয়েছে। সিলেটে বিপিএল দেখতে হাজির প্রধান নির্বাচক। মাঠেই মাহমুদউল্লাহ আর প্রেসিডেন্ট বক্সে মিনহাজুল আবেদীন। শর্টার ফরম্যাটে মাহমুদউল্লাহর ফেরার প্রশ্নে নির্বাচক প্যানেলের বল হেড কোচ হাথুরুসিংহের কোর্টে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, আমরা পরবর্তী সিরিজের দল গঠনের জন্য কাজ শুরু করেছি। হেড কোচের পরিকল্পনা নিয়েই আগাচ্ছি।
চোখের সমস্যায় বাজে সময় পার করছেন সাকিব আল হাসান। তবে নিয়মিত অনুশীলন আর একাগ্রতা দেখে সাকিবে প্রতি মুগ্ধ প্রধান নির্বাচক। শ্রীলঙ্কা সিরিজে বিশ্রাম নাকি অলরাউন্ডারকে রেখেই তিন ফরম্যাটের একাদশ সাজাবেন মিনহাজুল আবেদীন?
বিসিবির প্রধান নির্বাচক বলেন, যেহেতু বিষয়টা মেডিকেল ডিপার্টমেন্ট দেখছে তাই সেটা নিয়ে আমার কিছু বলার নেই। আশা করছি যে, খুব তাড়াতাড়ি ফিরে আসবে ইনশাআল্লাহ।
গুঞ্জন আছে টেস্ট থেকে বিরতি চান তাসকিন। অবশ্য প্রধান নির্বাচকের এমন কিছু জানা নেই। নাজমুল শান্ত অফ ফর্মে থাকলেও এ ক্রিকেটারের প্রতি বিসিবির বিশ্বাস অটল।
মিনহাজুল আবেদীন বলেন, ও তো ২০২১ সালের মধ্যে সেরা খেলোয়াড়। একটা-দুইটা ম্যাচ দিয়ে তো আপনি খেলোয়াড়কে যাচাই করতে পারবেন না। সুতরাং অপেক্ষা করেন আশা করি সামনে আরও ভালো কিছু দেখবেন।
২২ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন হেড কোচ হাথুরুসিংহে। টি-টোয়েন্টি বিশ্বকাপ দল গঠনে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে সিরিজে কড়া নজরদারি বিসিবির।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 12
Users Last 7 days : 128
Users Last 30 days : 366
Users This Month : 366
Users This Year : 366প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
