সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:36 PM, February 15, 2024
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তা থেকে পরিচালন পর্ষদ, পরিবর্তন যেন মামুলি ব্যাপার। সম্প্রতি বোর্ড প্রধানের দায়িত্ব পরিবর্তন এসেছে। এবার দলটির টিম ডিরেক্টরের পদ থেকে মোহাম্মদ হাফিজকে সরিয়ে দিয়েছে পিসিবি। ৪৩ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার গত নভেম্বর থেকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্বে ছিলেন। ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে কাজ করেছেন প্রধান কোচ হিসেবেও।
অবশ্য হাফিজকে সরিয়ে দেয়ার বিষয়টি ‘ছাঁটাই’ বা ‘সম্মতির ভিত্তিতে আলাদা হয়ে যাওয়া’ বা এ-জাতীয় কোনো শব্দ ব্যবহার করেনি পিসিবি। পিসিবির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এক বার্তায় হাফিজকে তার কাজের জন্য ‘ধন্যবাদ’ ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে।
ভারত বিশ্বকাপে হতাশজনক পারফরম্যান্সের পর ব্যাপক পরিবর্তন আসে পাকিস্তান ক্রিকেটে। সে সময়ই দলটির টিম ডিরেক্টরের দায়িত্ব নেন হাফিজ। তখনকার পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বিশ্বকাপ–ব্যর্থতার পর অধিনায়কত্ব থেকে বাবর আজম, টিম ডিরেক্টর পদ থেকে মিকি আর্থার এবং কোচের পদ থেকে গ্রান্ড ব্র্যাডবার্নকে সরিয়ে দেন। বাবর অবশ্য নিজেই সরে দাঁড়িয়েছিলেন। হাফিজের হাতে তুলে দেয়া হয় অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব।
হাফিজ দায়িত্ব নেয়ার পর পাকিস্তান দুটি সিরিজেই হারে বড় ব্যবধানে। অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজ হারে ৩-০ ব্যবধানে, নিউজিল্যান্ডে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ ৪-১ ব্যবধানে। বিভিন্ন সূত্র জানায়, সফর দুটির সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাফিজের সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে দল পরিচালনায় তার বিভিন্ন সিদ্ধান্ত ও ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগ বিষয়ে ধীর ও দ্বিমুখী নীতিতে অনেকেই তার ওপর অসন্তুষ্ট ছিলেন। এ ছাড়া কখনো কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা হাফিজকে দুটি বড় সফরে দায়িত্ব দেয়ার বিষয়ে পিসিবির অভ্যন্তরেও আপত্তি ছিল।
পিসিবি এক্স বার্তায় লেখে, ‘পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে খুব ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
