সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:04 PM, February 18, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। ভারতের মধ্যপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে মৌমাছির আক্রমণে ১২ জন আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। খবর এনডিটিভি
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কস্তুরী গার্ডেন হোটেলের ছাদে থাকা মৌচাক থেকে মৌমাছির ঝাঁক হঠাৎ করে অতিথিদের আক্রমণ করে। লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এ ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ এবং জরুরি সেবার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত অতিথিদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিতে মেডিকেল টিমও ঘটনাস্থলে পৌঁছেছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
এই ধরনের ঘটনা এড়াতে হোটেল কর্তৃপক্ষ যথাযথ সতর্কতা অবলম্বন করেছিল কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
