সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:51 PM, February 18, 2024
অর্থনীতি ডেস্ক:
চলতি মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৬৫০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। দৈনিক গড়ে পৌঁছেছে ৭ কোটি ১৯ লাখ ডলার। তবে এসময়ে দেশে কার্যরত ১২টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও রয়েছে। অর্থাৎ এগুলোতে ১ টাকাও পৌঁছেনি।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, আলোচ্য সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫ কোটি ২৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে পৌঁছেছে ২৪ লাখ ৯০ হাজার ডলার।
তবে এসময়ে ১২টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৬টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।
আলোচিত সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ব্যাংক, মেঘনা ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তাছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো অর্থ আসেনি।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ১০- ১৬ ফেব্রুয়ারির মধ্যে ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার, ৩-৯ ফেব্রুয়ারির মধ্যে ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার ডলার, ১- ২ ফেব্রুয়ারি ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বিদায়ী জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২১০ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। বিগত ৭ মাসের মধ্যে যা ছিল সর্বোচ্চ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
