সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:30 AM, February 20, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বলেছেন, গাজার নিরাপত্তার শেষ আশ্রয়স্থল রাফায় স্থল আক্রমণ শুরু করবে ইসরায়েল, যদি হামাস রমজান শুরুর আগে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়। খবর টাইমস অব ইসরায়েল
তিনি বলেন, ‘রমজানের মধ্যে জিম্মি ব্যক্তিরা যদি নিজ বাসায় (ইসরায়েল) না ফিরতে পারেন, তাহলে রাফাসহ গাজার সব জায়গায় লড়াই চলবে। হামাসের সামনে একটি পথ খোলা আছে। তারা আত্মসমর্পণ করতে পারে; জিম্মিদের মুক্তি দিতে পারে। তাহলে গাজার বেসামরিক মানুষ রমজানে রোজা পালন করতে পারবেন।’
গত ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মিও করেন হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত উপত্যকাটিতে ২৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় আকাশ থেকে বোমা হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামলার মুখে প্রাণ বাঁচাতে উপত্যকাটির ১৪ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন একেবারে দক্ষিণে রাফা এলাকায়। সেখানে চরম মানবেতরভাবে জীবন কাটাচ্ছেন তাঁরা। দেখা দিয়েছে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 21
Users Last 7 days : 178
Users Last 30 days : 361
Users This Month : 361
Users This Year : 361প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
