সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:05 PM, February 21, 2024
সারাদেশ ডেস্ক:
যশোরের অভয়নগরে এক গৃহবধূকে ৩ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এছাড়াও ওই গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ভারতে পাচারের চেষ্টাও চালায় তারা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই গৃহবধূকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগরে স্বামীর সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চাচার বাড়ির উদ্দেশ্যে রওয়া হন। পথে তার আত্মীয় মশিয়ার তাকে তার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে নওয়াপাড়া ইছামতি গ্রামের এক নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকে প্রতিবেশী রুবেল উপস্থিত ছিলেন। পরে রুবেল ও তার বন্ধু বিদ্যুৎ গৃহবধূকে ওই বাড়িতে একদিন আটকে রেখে মারধর করে ধর্ষণ করে।
এ সময় মোবাইলে গৃহবধূর আপত্তিকর ভিডিও করে তারা। পরদিন ওই বাসা থেকে ভুক্তভোগীকে বের করে নড়াইলের কালিয়ায় এক বাড়িতে নিয়ে যায়। সেখানেও দুইদিন তাকে আটকে রেখে ধর্ষণ করা হয়।
গত রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে ওই বাড়ির অন্য এক নারী ভুক্তভোগীকে অসুস্থ অবস্থায় দেখতে পায়। তখন তার কাছে ওই গৃহবধূ সহযোগিতা চাইলে তিনি রুবেলকে তার বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে রুবেল গৃহবধূর স্বামীকে তার বাসা থেকে ডেকে নিয়ে দুই জনকে ভারতে পাঠিয়ে দেয়ার প্রস্তাব দেয়।
এ ঘটনার পর রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ভুক্তভোগী নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওইদিনই অভয়নগর থানায় উপস্থিত হয়ে ভুক্তভোগী ধর্ষণ মামলা দায়ের করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ বলছে, আসামিদের ধরার চেষ্টা চলছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 9
Users Yesterday : 21
Users Last 7 days : 177
Users Last 30 days : 360
Users This Month : 360
Users This Year : 360প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
