গাজায় ইসরায়েলের হামলায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিশরের অর্থনীতি

প্রকাশিত: 8:32 PM, February 24, 2024

গাজায় ইসরায়েলের হামলায় যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিশরের অর্থনীতি

 

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলের হামলায় গভীর সংকটের মুখে পড়েছে মিশর। দেশটির জিডিপি এখন ৯০ শতাংশের বেশি ঋণে জর্জরিত হয়ে পড়েছে। এর ফলে মিশরের অর্থনীতিকে ‘লাইফ সাপোর্টের’ সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ অবস্থায় যে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার মানও কমেছে।

 

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এর প্রভাব এখন মিশর সীমান্তে পড়েছে। অনেক ফিলিস্তিনি ইসরায়েলের হামলা থেকে বাঁচতে রাফাহ সীমান্তে অবস্থান নিয়েছে। এই সমস্যার পাশাপাশি মিশর পর্যটন শিল্প এবং সুয়েজ খাল থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। কিন্তু গাজা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের প্রভাবে এ আয় ব্যাপক হারে কমেছে।

২০২২ সালের তথ্যানুযায়ী মিশরে পর্যটন খাতে ৩০ লাখ মানুষ কাজ করে। দেশটিতে পিরামিড, জাদুঘর এবং রিসোর্ট দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভ্রমণ করে।

গাজা যুদ্ধের আগে মিশরের পর্যটন শিল্প করোনার ধাক্কা সামলে উঠতে শুরু করে। কিন্তু গাজা যুদ্ধ এবং লোহিত সাগরে যে সংকট সৃষ্টি হয়েছে তাতে মিশরে পর্যটনের অবস্থা অবারও বেহাল পর্যায়ে পৌঁছেছে।

গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। বিশেষ করে মিশরের ওপর এর প্রভাব ব্যাপক হারে পড়েছে। কারণ মিশর ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল কমেছে। এতে দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের ওপর প্রভাব পড়েছে।

২০২২-২৩ অর্থ বছরে সুয়েজ খাল থেকে ৯.৪ বিলিয়ন ডলার আয় করে মিশর। কিন্তু চলতি বছরের প্রথম ১১ দিন সুয়েজ খালের আয় গত বছরের তুলনায় ৪০ শতাংশ কমেছে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মিশরের গ্যাসক্ষেত্র। কারণ গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার ফলে তামার গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন অস্থায়ীভাবে বন্ধ রেখেছে ইসরায়েল। এর ফলে এখান থেকে মিশরে আর গ্যাস রপ্তানি হচ্ছে না। মিশরও এলএনজি উৎপাদন করে ইউরোপসহ অন্যান্য দেশে তা রপ্তানি করতে পারছে না। কারণ মিশরে পশ্চিম ভূমধ্যসাগরের তীরে গ্যাসকে তরলে পরিণত করার জন্য দুটি কারখানা রয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares