সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:05 PM, February 25, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। তেল আবিব থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনা করছে এবং প্যারিসে আলোচনার পর ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য ‘ভালো খবর’ পাওয়া গেছে বলে মনে হচ্ছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত পাঁচজন আটক হয়েছেন। ইসরায়েলি পুলিশ বিক্ষোভকারীদের ‘দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিত করেছে। পাঁচজনকে আটক করার কথা জানিয়ে এক্স পোস্টে দেশটির পুলিশ জানিয়েছে, তাঁরা সড়কে যান চলাচলে বাধা তৈরি করেছিলেন। পুলিশের নির্দেশনা মানেননি।
তেল আবিবের রাজপথ থেকে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। তাদের জোরপূর্বক সড়ক থেকে সরিয়ে দেয়া হচ্ছে। সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। ইসরায়েলের আরও কয়েকটি শহর থেকেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের অবিলম্বে ছাড়িয়ে আনতে একটি চুক্তি সই করার দাবি বিক্ষোভকারীদের। তাদের দাবি, জিম্মিদের মুক্ত করতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। এজন্য নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে নেতানিয়াহুকে।
এদিকে গাজায় নতুন করে যুদ্ধবিরতির আলোচনায় আবার গতি পেয়েছে। আলোচনা করতে গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিসে গেছে ইসরায়েলের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দিচ্ছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া। তাঁর সঙ্গে আরও আছেন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বার।
এএফপির খবরে জানানো হয়েছে, প্যারিসে গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করা তিন দেশ মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে ইসরায়েলের প্রতিনিধিদল।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 8
Users Yesterday : 21
Users Last 7 days : 176
Users Last 30 days : 359
Users This Month : 359
Users This Year : 359প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
